News Flash

  • Home
  • দিনের খবর
  • কুল্লুতে মাদক চোরাচালানের অভিযোগে আটক পাঞ্জাবের ব্যক্তি
Image

কুল্লুতে মাদক চোরাচালানের অভিযোগে আটক পাঞ্জাবের ব্যক্তি

কুল্লু, ২৬ জুলাই (হি.স.) : মাদক চোরাচালানের অভিযোগে পাঞ্জাবের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হিমাচল প্রদেশের কুল্লু থানার অন্তর্গত মানালি পুলিশ । মঙ্গলবার রাতে হেড কনস্টেবল হেমন্তের তত্ত্বাবধানে পুলিশের একটি দল কুল্লু-মানালি সড়কে টহল দিচ্ছিল। সেইসময় পুলিশের দল বাবেলী নেচার পার্কের কাছে পৌঁছলে সামনে থেকে আসা এক ব্যক্তি কিছু লুকানোর চেষ্টা করছিল। পুলিশ সন্দেহের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে।

এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। পুলিশ সুপার সাক্ষী ভার্মা বলেন, পুলিশ অভিযুক্ত প্রকাশ চাঁদের বিরুদ্ধে মাদক আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে৷

অন্যদিকে, খাখনল গ্রামের একটি দোকান থেকে ২০০ গ্রাম চরস উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত মহিলা ললিত শাহির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ধৃত মহিলা মানালি জেলা কুল্লুর খাখানালের বাসিন্দা।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top