News Flash

  • Home
  • খেলা
  • জম্পুইজলায় প্রাইজমানি ফুটবল শুরু আগস্টে
Image

জম্পুইজলায় প্রাইজমানি ফুটবল শুরু আগস্টে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।।প্রাইজমানি ফুটবল শুরু আগস্ট মাসের প্রথম সপ্তাহে। জম্পুইজলা বালিকা বিদ্যালয় মাঠে হবে বালকদের ফুটবল প্রতিযোগিতা। উদ্যোক্তা জম্পুইজলা প্লে সেন্টার। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার। আসরে অংশ নিতে ইচ্ছুক দলগুলোকে ২ হাজার টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে বলা হয়েছে। এলাকার বিধায়ক বিশ্বজিৎ কলই নিজের বিধায়ক এলাকা তহবিল থেকে প্রাজমানি দেবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আসরকে ঘিরে মহকুমার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top