News Flash

  • Home
  • দিনের খবর
  • কার্গিল বিজয় দিবসে বীর জওয়ানদের স্মরণ প্রধানমন্ত্রীর, অন্তরের অন্তঃস্থল থেকে জানালেন শ্রদ্ধা
Image

কার্গিল বিজয় দিবসে বীর জওয়ানদের স্মরণ প্রধানমন্ত্রীর, অন্তরের অন্তঃস্থল থেকে জানালেন শ্রদ্ধা

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “কার্গিল বিজয় দিবস ভারতের সেই সমস্ত সাহসীদের বীরত্বগাথাকে সামনে নিয়ে আসে, যারা সর্বদা দেশবাসীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। এই বিশেষ দিনে, আমি তাঁদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম এবং অভিবাদন জানাই। জয় হিন্দ!”

সমগ্র দেশ বুধবার সশ্রদ্ধ চিত্তে ২৪-তম কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে । ১৯৯৯ সালে আজকের দিনে ভারতীয় সেনা জওয়ানরা দ্রাস এবং বাতালিক থেকে পাকিস্তানি বাহিনীকে হটিয়ে বিজয় পতাকা তুলে ধরেন। কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top