News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্যাতিতা কিশোরীর মৃত্যুর ঘটনায় নিশিগঞ্জে প্রতিবাদে সরব বিজেপি
Image

নির্যাতিতা কিশোরীর মৃত্যুর ঘটনায় নিশিগঞ্জে প্রতিবাদে সরব বিজেপি

নিশিগঞ্জ, ২৭ জুলাই (হি.স.) : কোচবিহারের খাপাইডাঙ্গার যৌন নির্যাতনে কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বুধবার নিশিগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার কর্মীরা।

গত ১৮ জুলাই খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানির বাসিন্দা ১৪ বছরের ওই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতারর করেছে পুলিশ। বুধবার এমজেএন মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কিশোরীর। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও রাজ্যে নারীদের সুরক্ষা নেই এই অভিযোগ তুলে পথে নামেন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা। কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। পরে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন।

Releated Posts

‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ’, স্কুল একীভূতকরণ পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সরকারি স্কুল বন্ধ ও একীভূতকরণের পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি।…

ByByNews Desk Jun 15, 2026

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top