News Flash

  • Home
  • খেলা
  • দুই গোষ্ঠীর চাপে টিসিএ কর্মীদের অবস্থা বেহাল
Image

দুই গোষ্ঠীর চাপে টিসিএ কর্মীদের অবস্থা বেহাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।।টিসিএর কর্মীদের অবস্থা একদমই বেহাল। দুই গোষ্ঠীর চাপে টিসিএর কর্মীদের হাল অনেকটা না ঘরকা না ঘাটকা। অভিযোগ, টিসিএ কাণ্ডে জড়িত কিছু অচেনা লোক এখন প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বসে থাকে টিসিএ অফিসে। এই অচেনা লোক গুলো কারা, প্রশ্ন উঠছে তা নিয়েই। টিসিএ কান্ড ঘিরে তদন্ত হোক, এটা সচিব তাপস ঘোষের ও দাবি। কিন্তু প্রশ্ন হলো ক্রিকেটের অফিসে গুন্ডাদের কি কাজ। প্রাপ্ত খবর এরকম যে , তপন লোধের নেতৃত্বে সেই অচেনা লোকগুলো প্রতিনিয়ত ধমকি , হুমকি দিয়ে চলেছে টিসিএ অফিসের কর্মীদের। কয়েকজন কর্মীকে তো অফিসে না আসতে হুলিয়া জারি করেছেন তপন লোধ এন্ড কোংরা। আর কয়েকজনকে জোর করে অফিসে আনা হচ্ছে। কর্মীরা নাকি কাজ করতে চাইছে না। প্রতিটি স্টাফ মানসিক ভাবে হেনস্থা হচ্ছেন প্রতিদিন। এখন পরিস্থিতি এতটাই জোরালো যে, টিসিএর সঙ্গে যুক্ত কর্মীদের বেতন হবে কিনা, তা নিয়েই চলছে গুঞ্জন। অভিযোগ তপন লোধ এবং জয়ন্ত দের দিকেই। অচেনা লোক গুলো নাকি তাদেরই সাগরেদ বলে খবর। গত ১৯ জুলাইয়ের পর থেকে টিসিএ অফিসের কান্ড কারখানা ঘিরে রীতিমতো ছি ছি রব উঠেছে। টিসিএর কর্মীদের হাল এককথায় বেহাল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top