News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্প রূপায়ণে কেন্দ্র সরকারের সঙ্গে ত্রিপুরা সরকারের মৌ ও স্বাক্ষরিত হয়েছে
Image

রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্প রূপায়ণে কেন্দ্র সরকারের সঙ্গে ত্রিপুরা সরকারের মৌ ও স্বাক্ষরিত হয়েছে

নয়াদিল্লি, ২৫ জুলাই(হি.স.): রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্প রূপায়ণে বন ও পরিবেশ মন্ত্রক সম্মত হয়েছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

এদিন শ্রী নাথ বলেন, ত্রিপুরা সরকার রুখিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পের বর্তমান উৎপাদন ৬৩ মেগাওয়াট থেকে বাড়িয়ে ১২০ মেগাওয়াটে নিয়ে যেতে চাইছে। এ বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা ও মিলেছে।

তাঁর কথায়, বিগত বামফ্রন্ট সরকারের আমলে রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষেত্রে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না নেওয়ার কারণে বর্তমানে জটিলতার সৃষ্টি হয়েছে। যে কারণে কেন্দ্র এবং ত্রিপুরা সরকারের আন্তরিক প্রয়াস থাকলেও রুখিয়ার বিদ্যুৎ উৎপাদনের কলেবর বৃদ্ধি করা যাচ্ছেনা বলে জানান তিনি।

এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী মাস খানেকের মধ্যেই  রুখিয়া  তাপবিদ্যুৎ প্রকল্পে বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র মিলতে পারে। এদিন বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে একটি চূড়ান্ত ফয়সালা সূত্র বের করেছেন। সেই সূত্র অনুযায়ী রাজ্যকে কিছু জরিমানা দিতে হতে পারে।

উল্লেখ্য, ২০১৩ সালে রুখিয়ার শেষ ইউনিটটি নির্মাণ পর্যন্ত তৎকালীন বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের অনুমোদন না নেওয়ায় মন্ত্রকের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কাঁধে বিশাল অংকের জরিমানা চেপে যায়। এমনকি রুখিয়ার উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াও আটকে যায় কেন্দ্রীয় বন ও  পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না থাকার কারণে। মূলত কেন্দ্রীয় বন  ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের ঐকান্তিক সহযোগিতায় এই জটিলতা সহসাই মিটতে চলেছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top