News Flash

  • Home
  • দেশ
  • খাঁচায় মাথা গলিয়ে ৮ ঘন্টা আটকে, দুর্গাপুর ইস্পাত কারখানার ষ্টোর রুমে চুরি করতে গিয়ে ধৃত যুবক
Image

খাঁচায় মাথা গলিয়ে ৮ ঘন্টা আটকে, দুর্গাপুর ইস্পাত কারখানার ষ্টোর রুমে চুরি করতে গিয়ে ধৃত যুবক

দুর্গাপুর, ২৫ জুলাই (হি. স.) : ‘একেই বলে, রাখে হরি তো মারে কে?’ সিআইএসএফ জওয়ানদের নজর এড়িয়ে স্টোর রুমে গিয়ে চুরি! তবে শেষ রক্ষা হয়নি। তার খাঁচায় মাথা গলিয়ে ফেঁসে গেল। খাঁচায় মাথা আটকে ৮ ঘন্টা ঝুলে রইল চোর। সকালবেলা সিআইএসএফের নজরে পড়তে উদ্ধার হয় ওই চোর। সোমবার রাত্রে এমনই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে সেইলের দুর্গাপুর ইস্পাত (ডিএসপি) কারখানার একটি ষ্টোর রুমে।

আপাতত ওই বমাল যুবক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আলতাব আলি, দুর্গাপুর মেইনগেট সংলগ্ন রাজানগরের বাসিন্দা। ঘটনায় জানা গেছে, সোমবার গভীর রাতে ডিএসপির ট্রেনিং ইন্সটিটিউটের পাশে সিএইচআরডির একটি স্টোর রুমে চুরি করতে ঢুকেছিল। তারের খাঁচা কেটে মাথা গলিয়ে ঢুকতে গিয়ে ঘটে বিপত্তি। মাথা গলিয়ে আর বের করতে না পারায় আটকে পড়ে। বেগতিক বুঝে প্রান বাঁচতে চিৎকারও করে। কিন্তু তার আর্তনাদ পাহারারত জওয়ানদের কানেও পৌঁছায়নি। ফলে ওই অবস্থায় ঝুলে থাকে। সকাল হতেই বিষয়টি নজরে পড়ে সিআইএসএফ জওয়ানদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপির আধিকারিকরাও। প্রায় ৮ ঘন্টা পর আটকে থাকা ওই যুবক উদ্ধার হয়। সেখান থেকে অসুস্থ অবস্থায় তাকে কারখানার হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে, কারখানার নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। যেখানে, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) মোতায়ন রয়েছে কারখানার সুরক্ষায়। সেখানে, নিরাপত্তা বেষ্টনী টপকে কিভাবে ঢুকল দুস্কৃতী? যদিও ডিএসপি র মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানান,” ধৃত দুস্কৃতীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top