News Flash

  • Home
  • দেশ
  • হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী, কারণ নিয়ে জল্পনা
Image

হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী, কারণ নিয়ে জল্পনা

কলকাতা, ২৫ জুলাই (হি স)। হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম রাজভবনে গেলেন তিনি। মঙ্গলবার তাঁর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সরাসরি সাক্ষাৎ হল।

পঞ্চায়েত ভোট থেকে বিধানসভার অধিবেশন— একাধিক বিষয়ে রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত প্রকাশ্যে এসেছে। এই আবহে মঙ্গলবার বিকেলে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ সেরে ফুরফুরে মেজাজেই বার হলেন মমতা। তিনি বললেন, ‘‘দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি।’’ কী নিয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানালেন, দু’টি বিল নিয়ে কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে।

রাজ্যপাল কলকাতায় আসার পর রাজ্যের সঙ্গে তাঁর সম্পর্ক যতটা মধুর ছিল, আচমকা তা একেবারে বিপরীত মেরুতে ঘুরে যায়। বিষয়গুলিকে ভাল চোখে দেখেনি রাজ্য সরকার। বার বার রাজ্যপালকে পাল্টা কটাক্ষ করে রাজ্যের শাসকদল। এই আবহে বিধানসভা অধিবেশনকে কেন্দ্র কের ফের শুরু হয় সংঘাত। সোমবার, ২৪ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে কিনা তা নিয়েও সংশয় ছিল।

শেষ পর্যন্ত সোমবার থেকেই শুরু হয় বিধানসভায় অধিবেশন। এই পরিস্থিতিতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে তিনি জানালেন, বিধানসভা অধিবেশনের কারণে সৌজন্য সাক্ষাতের জন্যই এসেছেন। কিন্তু কোন দুটি বিলের ভবিষ্যৎ সম্পর্কে মুখ্যমন্ত্রী জানতে এসেছিলেন, জানতে পারলেন কিনা, সাংবাদিকদের কাছে সেটা ধোঁয়াটেই রয়ে গেল

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top