News Flash

Image

বরপেটার বাটগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, হতাহত তিন

বরপেটা (অসম), ২৫ জুলাই (হি.স.) : বরপেটা জেলার বাটগাঁওয়ে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং অপর দুজন আহত হয়েছেন। নিহতকে প্রায় বছর ৩২-এর জনৈক প্ৰকাশ মণ্ডল এবং আহত দুজনকে সুজয় ও বিশ্বজিৎ মণ্ডল বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, হতাহত তিনজন সৰ্থেবাড়ির কুড়িহাপাম এলাকার বাসিন্দা।

আজ বরপেটা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত প্ৰায় ১১টা নাগাদ দুর্ঘটনাটি বাটগাঁওয়ে সংঘটিত হয়েছে। বরপেটা শহর থেকে চেঙার উদ্দেশ্যে এএস ১৫ এস ৯২৭৫ নম্বরের একটি পালসার মোটর বাইকে করে যাচ্ছিলেন হত ও আহতরা। কিন্তু বাটগাঁও এলাকায় কোনও এ গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষে একদিকে পালসার, অন্য তিনদিকে তিনজন ছিটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে তারাবাড়ি থানার ওসি চম্পালাল ভট্টাচাৰ্য দলবল নিয়ে অকুস্থলে ছুটে যান। তিনি থানার গাড়িতে করে আহতদের বরপেটায় ফখরউদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠান। হাসাপাতালে প্ৰকাশ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে বাকি দুজনকে ভরতি করে চিকিৎসা শুরু করেন ডাক্তাররা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top