News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়াদ্দ বেহাল মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং
Image

গন্ডাছড়াদ্দ বেহাল মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ গন্ডাছড়া মহকুমারীর দীর্ঘদিনের বেহাল মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং৷ তিপ্রা মথা দলের৪৪রাইমাভ্যালি শ্রীমতি  নন্দিতা দেববর্মা  গন্ডাছড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন৷  হাসপাতাল পরিদর্শনকালে ক্ষোভ প্রকাশ প্রকাশ করে জানান যে গন্ডাছড়া মহকুমায়  জনজাতি প্রায় ৭০ হাজার লোক  বসবাস করেন৷ ধলাই জেলার মধ্যে এই  মহকুমা কি সবচেয়ে পিছিয়ে পড়া৷  এলাকাবাসীর চিকিৎসার জন্য এই হাসপাতালটি একমাত্র হাসপাতাল৷ ৩৫ বছরের  পুরানো এই হাসপাতাল মেরামতের কোন নাম গন্ধ নেই৷ বাম আমল থেকে রাম আমল পর্যন্ত  একই অবস্থা৷ কখন ছাদ ভেঙে পড়বে, কখন  ওয়ার্ড ধসে পড়বে তার কোন ঠিক নেই৷ নেই কোন সময় হাসপাতালে অঘটন ঘটে যেতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন৷ চিকিৎসা করতে এসে হাসপাতালের বেহাল দশা দেখে অসুস্থরা আরও অসুস্থ হয়ে পড়ছেন৷ ভয়ে চিকিৎসকরা চিকিৎসা করছেন আতঙ্কে৷ অজানা আতঙ্ক তাড়া করছে সিস্টারদের৷শুধু আতঙ্ক কখন হাসপাতালে  সাদ ও দেওয়ালের পলেস্তারা  তাদের উপর পড়বে৷ পরিণত হয়ে যাবে ধবংসের স্তূপ৷ ভর্তি হওয়ার রোগীরা সুস্থ হয়ে  বাড়িতে যেতে পারবেন না৷ এই ভয়ে সিস্টার থেকে চিকিৎসক হাসপাতালে  আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন৷ গন্ডছাড়া মহকুমারবাসীর অভিযোগ বর্তমান সরকারের পাঁচ বছর আমরা তিন তিনজন স্বাস্থ্যমন্ত্রী  দেখেছি৷ বর্তমান এক বছরে আমরা একজন স্বাস্থ্যমন্ত্রী দেখেছি৷ অভিযোগ  গন্ডাছড়াবাসীর ভাগ্যে জোটেনি  একজন স্বাস্থ্য মন্ত্রীর এই বেহাল  হাসপাতালটি দেখার৷ আজ বিজয়ীকা নন্দিতা দেববর্মা রিয়াং  বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর কাছে অনুরোধ করেন যে দীর্ঘদিনের এই বেহাল   হাসপাতালের সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top