News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরে আমরা ইন্ডিয়া নামের নতুন অর্থ গড়ে তুলব, প্রধানমন্ত্রীর জঙ্গি-খোঁচার জবাব রাহুলের
Image

মণিপুরে আমরা ইন্ডিয়া নামের নতুন অর্থ গড়ে তুলব, প্রধানমন্ত্রীর জঙ্গি-খোঁচার জবাব রাহুলের

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): ‘মণিপুরে আমরা ইন্ডিয়া নামের নতুন অর্থ গড়ে তুলব।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের তুলনার জবাবে একথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার সকালে রাজধানীতে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই বৈঠকেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের তুলনা করলেন প্রধানমন্ত্রী । মঙ্গলবার বিজেপির সমসদীয় দলের বৈঠকে মোদি একই সঙ্গে ‘ইন্ডিয়া’র বিরোধীতা করতে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ইন্ডিয়া নাম নিলেই সব কিছু হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ‘ইন্ডিয়া’ শব্দটা ছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ‘ইন্ডিয়া’র নাম রয়েছে। ওই বৈঠকে মোদী অভিযোগ করেন, বিরোধীরা সম্পূর্ণ দিশাহীন। আসলে ওদের কাজই হল শুধু প্রতিবাদ করা। তাঁর দাবি, বিজেপি আবার ক্ষমতায় আসবে। কেন্দ্রের বিজেপি-বিরোধী জোটকে মোদীর বিদ্রুপের কয়েক ঘণ্টার মধ্যেই রাহুল টুইটে রাহুল গান্ধী লেখেন , এদিন নিজের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, ‘আপনি যে নামেই আমাদের ডাকুন মিস্টার মোদী, আমরাই ইন্ডিয়া। আমরাই মণিপুরের পাশে থেকে প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মোছার চেষ্টা করব। আমরাই সবার জন্য ভালবাসা ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনব। মণিপুরে ভারতের ধারণাকে ফিরিয়ে আনব আমরাই।’

প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে রাজ্যসভায় পাল্টা বলেছেন, মণিপুর নিয়ে আমরা আলোচনা চাইছি। কিন্তু প্রধানমন্ত্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে কথা বলছেন। রাজ্যসভার সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া, উনি ‘ইন্ডিয়া’ জোট নিয়ে যা বলেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, তা শুধু বিরোধী জোটকেই নয়, দেশকে অপমান করার শামিল। পাশাপাশি একই ইস্যুতে জয়রাম রমেশ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলেন, ‘এর থেকে বোঝা যাচ্ছে ভয় পেয়েছেন মোদী।’ রাজনৈতিক মহল মনে করছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ একটা প্রভাব ফেলেছে মোদী বাহিনীর ওপর।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top