News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাঁদরের উৎপাতে অতিষ্ঠ গ্ৰামবাসীদের রাস্তা অবরোধ
Image

বাঁদরের উৎপাতে অতিষ্ঠ গ্ৰামবাসীদের রাস্তা অবরোধ

বাঁকুড়া, ২৫ জুলাই (হি. স.) বাঁদরের উৎপাতে অতিষ্ট সোনামুখীর গনগনিডাঙ্গা ও সংলগ্ন গ্ৰামের অধিবাসীরা। এক ক্ষিপ্ত বাঁদরের আক্রমণে এলাকার প্রায় পঁচিশ জন অধিবাসী আক্রান্ত হয়েছেন।বন দফতরকে জানানো সত্বেও কোনও সমাধান না হওয়ায় আজ গনগনিডাঙ্গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

স্হানীয় অধিবাসী বিদ্যুৎ মন্ডল জানান সোনামুখীর গনগনিডাঙ্গা ও কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকায় বহু বাঁদর আস্তানা গেড়েছে। এদের মধ্যে একটি বাঁদর হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠছে। যখন তখন গৃহস্থ বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে, কখনও সাধারণ মানুষের উপর ঝাপিয়ে পড়ে ক্ষত বিক্ষত করে তুলছে। আবার কোল্ডস্টোরেজে ঢুকে অফিস তছনছ ক‍রে দিয়েছে। বিষয়টি বন দফতরের নজরে আনা হলেও কোনও ব্যবস্থা হয় নি। তাই আজ অবরোধ করা হয়।
ক্ষিপ্ত বাঁদরটিকে ধরার জন্য বন দফতর প্রচেষ্টা শুরু করেছে। জাল বিছিয়ে রাখা হলেও এখন ও অধরা। বন কর্মী কার্তিক হেমব্রম জানান বাঁদরের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, আশা করা যায় শীঘ্রই ধরা পড়বে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top