News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন:‌‌ দেবরাজের জোড়া গোল বুলেটসের সঙ্গে শীর্ষে ব্লাডমাউথ ক্লাব
Image

বি-ডিভিশন:‌‌ দেবরাজের জোড়া গোল বুলেটসের সঙ্গে শীর্ষে ব্লাডমাউথ ক্লাব

ব্লাডমাউথ-‌৩                                                                                          মৌচাক-‌০

(‌দেবরাজ-‌২, অমিত)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।।জয়ের ধারা অব্যহত রাখলো ব্লাডমাউথ ক্লাব। ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে নাইন বুলেটস ক্লাবের সঙ্গে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌছে গেলো সুভাষ বসু-‌র কমলা কালো দল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের ফুটবলাররা দাপুটের সঙ্গে খেলে ৩-‌০ গোলে জয় পায়। বিজয়ী দলের দেবরাজ জমাতিয়া জোড়া গোল করেন। মঙ্গলবার প্রথমার্ধে সুজিত ঘোষের মৌচাক ক্লাবের ফুটবলাররা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দ্বিতীয়ার্ধে যেনও খেই হারিয়ে ফেলে। দেবরাজদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়েন রিংহোর জমাতিয়া-‌রা দ্বিতীয়ার্ধে। সঙ্গে কিছুটা ছিলো দমের অভাব। ওই সুযোগের পুরো ফায়দা তুলেন ব্লাডমাউথের ফুটবলাররা। তার উপর সুভাষ বসু-‌র মোক্ষম চালে বাজিমাৎ হলো ম্যাচে। দ্বিতীয়ার্ধে দেবরাজ জমাতিয়াকে কিছুটা নীচে নামিয়ে ব্যবহার করেন ব্লাডমাউথ কোচ। যাতে মাঝমাঠ থেকে আক্রমণের গতি বাড়ে। ময়দানের লাকি কোচ সুভাষ বসু-‌র ওই মোক্ষম চাল আচই করতে পারেননি মৌচাকের কোচ। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর ৫৪ মিনিটে দেবরাজ জমাতিয়া-‌র গোলে এগিয়ে যায় ব্লাডমাউথ ক্লাব। এর ৮ মিনিট পর নিজের এবং দলের দ্বিতীয় গোল করে দেবরাজ জমাতিয়া ব্যবধান বাড়ান। ৭৯ মিনিটে মৌচাকের বাসায় শেষবার ঢিল ছুড়েন্‌মিত জমাতিয়া। ৩ গোলে পিছিয়ে যাওয়ার পর থেকে রক্ষণাত্তক ফুটবল খেলে কোনও ক্রমে সময় কাটান মৌচাকের ফুটবলাররা। ম্যাচটি পরিচালনা করেন সত্যজিৎ দেবরায়।  ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top