News Flash

Image

৬ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত, ধৃত দুই

আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি শুকনো গাঁজা, ১৯৫টি ইয়াবা টেবলেট, নগদ ৩৫ হাজার টাকা, একটি বাইক সহ দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে। আজ সকালে অভিযুক্তদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে ধর্মনগর দূর্গাপুর এলাকায় প্রচুর পরিমান নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক সোমবার গভীর রাতে ধর্মনগর পুর পরিষদ এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামসেদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি শুকনো গাঁজা, ১৯৫টি ইয়াবা টেবলেট, নগদ ৩৫ হাজার টাকা, একটি বাইক সহ দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে জামসেদ আলী ও বাবুল উদ্দিনকে নামে  দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে। আজ সকালে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top