News Flash

Image

বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই যুবক

আগরতলা, ২৪ জুলাই (হি.স.) : বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই বাইক আরোহী। বিশালগড় জাঙ্গালিয়া সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা আহত দুই বাইক আরোহীকে উদ্ধার  করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে হাঁপানিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ সকালে বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় বোলেরো গাড়ি একটি বাইকে সজোরে ধাক্কা দিয়েছে।তাতে বাইকের চালক ও আরোহী দুই যুবক রাস্তায় ছিটকে পড়েন। ফলে তাঁরা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাঁরাই বিশালগড় দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে হাঁপানিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।

তিনি আরও জানিয়েছেন, আহত দুই যুবক হলেন প্রাণকৃষ্ণ দেবনাথ এবং শুভম সাহা। এদিকে ঘাতক বোলেরো গাড়ি সহ  চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top