News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজস্থান সরকার : হরনাথ; গেহলটের ইস্তফা চাইলেন রবি কিশান
Image

মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজস্থান সরকার : হরনাথ; গেহলটের ইস্তফা চাইলেন রবি কিশান

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): রাজস্থানে মহিলাদের প্রতি অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলেছে, এমনই অভিযোগ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র। রাজস্থানে মহিলাদের প্রতি নৃশংসতা ও অপরাধের ঘটনার প্রতিবাদে সোমবার সকালে সংসদে চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন রাজস্থানের বিজেপি সাংসদরা। রাজস্থানের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সে রাজ্যের বিজেপি সাংসদরা।

বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব বলেছেন, “রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও মণিপুরে মহিলাদের ওপর অত্যাচার চলছে। বিরোধীরা শুধু মণিপুর দেখতে পাচ্ছে, কিন্তু রাজস্থান ও অন্যান্য রাজ্যকে উপেক্ষা করা হচ্ছে। রাজস্থান সরকার রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।” এদিকে, বিজেপি সাংসদ রবি কিশান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ইস্তফার দাবি তুলেছেন। তিনি বলেছেন, “আমরা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পদত্যাগ দাবি করছি। দলিতদের (নারী) উপর অত্যাচার বন্ধ করতে হবে। নৃশংসতা ব্যাপকভাবে বেড়েছে এবং তাই আমরা এখানে সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ করছি।”

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top