News Flash

Image

অসমের ভারত-ভুটান সড়কে সংঘটিত দুৰ্ঘটনায় হত এক, আহত তিন

বাকসা (অসম), ২৪ জুলাই (হি.স.) : অসমের বাকসা জেলার অন্তর্গত তামুলপুরের ৯ মাইল চক এলাকায় ভারত-ভুটান সড়কে সংঘটিত এক দুৰ্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন। ঘটনা আজ সোমবার সকালে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

জানা গেছে, অসমের রঙিয়া থেকে তামুলপুরের দিকে আসছিল এএস ০১ এফএল ৬০১৬ নম্বরের একটি যাত্রীবাহী বলেরো। কিন্তু তামুলপুরের ৯ মাইল চক এলাকায় রঙিয়াগামী একটি টোটো (ই-রিকশা)-কে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় বলেরোটি। ধাক্কার ফলে টোটোটি রাস্তা থেকে ছিটকে পাল্টি খেয়ে রাস্তা থেকে বহু দূরে গিয়ে পড়ে। দুৰ্ঘটনায় বলেরোর তিন যাত্রী এবং টোটোর চালক কেকেরিকুচি গ্রামের জগদীশ শালৈ গুরুতরভাবে আহত হয়েছেন। আহত সবাইকে তামুলপুর প্ৰাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে জগদীশ শালৈ (৩৯)-এর শারীরিক অবস্থা সংকটজনক বলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গৌহাটিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Releated Posts

মেঘালয়ে বিশেষ ভোটার তালিকা সংশোধন শুরু ৩০ জুন থেকে, ভোটারদের আতঙ্কিত না হওয়ার আবেদন প্রশাসনের

শিলং, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা…

ByByNews Desk Jun 29, 2026

অরুণাচলে বন্যার তাণ্ডব: ১২ জেলায় হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা বেড়ে ৩

ইটানগর, ২৯ জুন (আইএএনএস বাংলা): টানা বর্ষণের জেরে অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ…

ByByNews Desk Jun 29, 2026

অসমে বন্যার প্রথম দফায় ২২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, আংশিক ভেঙে পড়ল রেলসেতু

গুয়াহাটি, ২৯ জুন (আইএএনএস): টানা বৃষ্টির জেরে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এএসডিএমএ) তথ্য…

ByByNews Desk Jun 29, 2026

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top