News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত, লোকসভায় বললেন অমিত শাহ
Image

মণিপুর নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত, লোকসভায় বললেন অমিত শাহ

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.) : মণিপুর নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে, সোমবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে বিরোধীদের কাছে তাঁর আহ্বান, বিরোধীদের কাছে অনুরোধ করছি, আলোচনা তো হতে দিন। যদিও, বিরোধীদের একটাই দাবি, মণিপুর ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

সোমবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকে দফায় দফায় মুলতুবি হয়ে যায়। দুপুর পর্যন্ত চলতে থাকে স্লোগান, হইহট্টগোল। দুপুরে লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আমি সদনে এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এই সংবেদনশীল বিষয়ে দেশের সত্যটি জানা গুরুত্বপূর্ণ।” যাইহোক, মণিপুর ইস্যুতে বিরোধী সাংসদদের স্লোগানের মধ্যে লোকসভা আগামীকাল পর্যন্ত মুলতবি হয়ে যায়।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top