News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএমএসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াইয়ে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

বিএমএসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াইয়ে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ভারতীয় মজদুর সংঘের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াই জীপ স্ট্যান্ডে আয়োজিত হয় মেগা রক্তদান শিবির৷ ভারতীয় মজদুর সংঘ খোয়াই শাখার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার৷ তাছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বাইস চেয়ারপার্সন তাপস কান্তি দাস, বি এম এস-র কার্যকর্তাগন৷এই দিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন,সেবাই ধর্ম মানব সেবাই ঈশ্বর সেবা৷ ব্যক্তিকেন্দ্রিক জীবন যাপন করা কোন মানুষের পক্ষেই সম্ভব না৷ প্রতিদিন রাজ্য জুড়ে অনেক ইউনিট রক্তের প্রয়োজন৷ যার কারণে আমরা রক্তদানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও, এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করা৷ রক্তস্বল্পতার কারণে দেশে বহু রোগী মারা যায়৷ রক্তদানের মাধ্যমে আমরা একজন মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করতে পারি৷ এই মহৎ কাজে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি৷ এই দিনের মেঘা রক্তদান শিবিরে মোট ৩০ জন মোটর শ্রমিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top