News Flash

  • Home
  • বিদেশ
  • আফগানিস্তানে বৃষ্টি ও বন্যায় মৃত ৩১; আহত ৭৪, খোঁজ নেই ৪১ জনের
Image

আফগানিস্তানে বৃষ্টি ও বন্যায় মৃত ৩১; আহত ৭৪, খোঁজ নেই ৪১ জনের

কাবুল, ২৪ জুলাই (হি.স.): আফগানিস্তানে বিগত ৭২ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৭৪ এবং নিখোঁজ কমপক্ষে ৪১ জন। প্রতিবেশী দেশ পাকিস্তানেও ভারী বৃষ্টি ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আফগান জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রকের মুখপাত্র শফিউল্লাহ রহিমি জানিয়েছেন, রাজধানী কাবুল, ময়দান ওয়ার্দাক ও গজনী প্রদেশে বহু এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশী মানুষ মারা গিয়েছেন পশ্চিম কাবুলে ও ময়দান ওয়ার্দাকে। বন্যায় ভেসে গিয়েছে ২৫০-এর বেশী গৃহপালিত পশু।

আফগান জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রকের মুখপাত্র শফিউল্লাহ রহিমি আরও জানিয়েছেন, বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬০০টি ঘর-বাড়ি, পাশাপাশি শতাধিক একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি ও বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে ও ৭৪ জন আহত হয়েছেন এবং নিখোঁজ কমপক্ষে ৪১ জন।

Releated Posts

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিকের লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় একমত কোয়াড: মার্কিন রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং বাস্তব ফলাফল প্রদানের…

ByByNews Desk Aug 13, 2026

আফ্রিকায় ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ কোট দিভোয়ারে প্রতিমন্ত্রীর সফর: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): আফ্রিকার সঙ্গে ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ হিসেবে কোট দিভোয়ারের সঙ্গে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও…

ByByNews Desk Aug 13, 2026

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top