News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইসলামপুরে আঁটোসাঁটো নিরাপত্তা; বন্ধ দোকানপাট, বিজেপি কর্মীর মৃত্যুতে থমথমে পরিস্থিতি
Image

ইসলামপুরে আঁটোসাঁটো নিরাপত্তা; বন্ধ দোকানপাট, বিজেপি কর্মীর মৃত্যুতে থমথমে পরিস্থিতি

ইসলামপুর, ২৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে হিংসাত্মক ঘটনা থামছেই না, বরং বেড়েই চলেছে। এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নিজের দোকানেই কুপিয়ে খুন করা হয়েছে এক যুবককে। ওই যুবক বিজেপি কর্মী বলে দাবি করেছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। নিহতের নাম অসীম সাহা। ওই যুবককে খুনের প্রতিবাদে রবিবার ইসলামপুরে ১২ ঘন্টার বনধ পালন করছে বিজেপি যুব মোর্চা। এই বনধকে ঘিরে সকাল থেকেই ইসলামপুর শহরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা, শহরের নানা প্রান্তে টহল দিয়েছে নিরাপত্তা বাহিনী। রবিবার সকাল থেকেই ইসলামপুর শহরে দোকানপাট বন্ধ। রবিবারের সকালে বাজারও বসেনি। বিজেপির দাবি, অসীম যুব মোর্চার শহর মণ্ডলের সম্পাদক। বছর সাতাশের যুবক কাজ করতেন মামা রতন সাহার কাপড়ের দোকানে।

অভিযোগ, বেতন বাকি রাখার অপবাদ দিয়ে ব্যবসায়ীকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন দোকানের পুরনো কর্মচারী। সম্প্রতি তাঁর বন্ধুও বকেয়া আদায়ের নামে তোলা দাবি করে। গতকাল সকালে ব্যবসায়ীর দোকানে হামলা চালায় সাহিল। বাধা দেওয়ায় ব্যবসায়ীর ভাগ্নে অসীম ও তাঁর বন্ধুকে এলোপাথাড়ি কোপায় ওই যুবক। রাতে গুরুতর জখম ব্যবসায়ীর ভাগ্নের মৃত্যু হয় শিলিগুড়ির নার্সিংহোমে। অভিযুক্তরা এখনও অধরা।

Releated Posts

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top