News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন লীগ ফুটবলে কল্যাণ সমিতিকে হারিয়ে শীর্ষে নাইন বুলেটস
Image

বি-ডিভিশন লীগ ফুটবলে কল্যাণ সমিতিকে হারিয়ে শীর্ষে নাইন বুলেটস

নাইন বুলেটস-‌৫                                                                       কল্যাণ সমিতি-‌১

(‌‌কুচাং-‌২,শান্তজয়,লালরিন, মেলভিন)‌                                                 (‌লাল রোয়াত)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।খেতাবের লক্ষ্যে তালিকার শীর্ষে পৌঁছে গেলো নাইন বুলেটস। কল্যাণ সমিতি-‌কে পরাজিত করে। আপাতত ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে কর্ণেন্দু দেববর্মা-‌র দল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত‌ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কার্যত একতরফা খেলে জয় ছিনিয়ে নেন রাজীব সাধন জমাতিয়া-‌রা। মূলত বুলেটসের ফুটবলারদের গতি এবং দক্ষতার কাছেই হার মানে কল্যাণ সমিতির ফুটবলাররা। তবে ব্যবধান যদি আরও বাড়তো তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। প্রথমার্ধেই ৫-‌০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে হালকা মেজাজে ছিলেন বুলেটসের ফুটবলাররা। বল নিজেদের মধ্যেই দেওয়া নেওয়া করে দ্বিতায়ার্ধে কাটিয়ে দেন থুলুঙ্গা-‌রা। পাশাপাশি কোচ কর্ণেন্দু দেববর্মা নিজের দলের রিজার্ভ ব্যাঞ্চকেও দেখে নেন। ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় কুচাং জমাতিয়া-‌র গোলে এগিয়ে যায় নাইন বুলেটস। শুরুতেই গোল পেযে যাওয়ায় দ্বিগুন উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ান দলের ফুটবলাররা। আর তাতে ক্ষতবিক্ষত হয় কল্যাণ সমিতি। ১১ মিনিটে শান্তজায় রিয়াং ব্যবধান বাড়ান। ২৩ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন কুচাং জমাতিয়া।  ৩১ মিনিটে লালরিন থুলুঙ্গা এবং ৩৪ মিনিটে মেলবিন সি ভানলাল কল্যাণ শিবিরের জালে শেষবার বল পাঠান। ৭৪ মিনিটে কল্যাণসমিতির পক্ষে সান্তনার গোল করেন লাল রোয়াত সাংগা। রেফারি তাপস দেবনাথ ম্যাচকে নিয়ন্ত্রণে রাখতে বিজয়ী দলের সুমন্ত প্রামানিক,শিবা দেববর্মা এবং বিজীত দলের সি লাল গোয়ানাকে হলুদ কার্ড দেখান।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top