News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজস্থানে ন্যূনতম আয়ের বিল আনা হয়েছে : মায়াবতী
Image

বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজস্থানে ন্যূনতম আয়ের বিল আনা হয়েছে : মায়াবতী

লখনউ, ২৩ জুলাই (হি.স.): রাজস্থানের অশোক গেহলট সরকারকে তীব্র আক্রমণ করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। রবিবার কটাক্ষ করে মায়াবতী বলেছেন, রাজস্থান সরকার দ্বারা পাস হওয়া ন্যূনতম গ্যারান্টিযুক্ত আয় বিল বিধানসভা নির্বাচনের আগে নিজস্ব “রাজনৈতিক স্বার্থে” আনা হয়েছে।

গত শুক্রবার রাজস্থানের জন্য একটি কল্যাণ প্যাকেজের অংশ হিসাবে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের ন্যূনতম গ্যারান্টিযুক্ত আয় প্রদানের জন্য একটি বিল পাস করেছে রাজস্থান বিধানসভা। এই বিলের সমালোচনা করে রবিবার মায়াবতী বলেছেন, “গেহলট সরকার গোটা মেয়াদ জুড়ে ”কুম্ভকর্ণ”-এর মতো ঘুমিয়েছিল এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উত্থান-পতনে জড়িয়ে পড়েছিল, অন্যথায় জনকল্যাণ, দারিদ্র্য, বেকারত্ব, পশ্চাদপদতা সম্পর্কিত অনেক কাজ সরকার জনস্বার্থে আরও আগে শুরু করতে পারত।” মায়াবতী জোর দিয়ে বলেন, বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজস্থানে ন্যূনতম আয়ের বিল আনা হয়েছে।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top