News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরি মেইতেইদের মিজোরাম ছাড়তে নয়, সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল, ভোল বদল প্রাক্তন জঙ্গি গোষ্ঠী পামরা-র
Image

মণিপুরি মেইতেইদের মিজোরাম ছাড়তে নয়, সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল, ভোল বদল প্রাক্তন জঙ্গি গোষ্ঠী পামরা-র

আইজল, ২৩ জুলাই (হি.স.) : মণিপুরের মেইতেইদের মিজোরাম ছাড়তে বলা হয়নি। কেবল সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। ভোল বদল করে বিবৃতি জারি করেছে প্রাক্তন জঙ্গি গোষ্ঠী ‘পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিস অ্যাসোসিয়েশন’ (পিএএমআরএ বা পামরা)।

মণিপুরে নগ্ন-ভিডিওকাণ্ডের পর গত ২১ জুলাই নিরাপত্তার খাতিরে মেইতেইদের মিজোরাম ছেড়ে চলে যেতে ফতোয়া জারি করেছিল ‘পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিস অ্যাসোসিয়েশন’। ওই ফতোয়ার পরিপ্রেক্ষিতে ২২ জুলাই আইজলে বসবাসকারী মেইতেইদের এয়ারলিফ্ট করে প্রতিবেশী অসমের শিলচর এবং ইমফলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মণিপুর সরকার। এছাড়া ফতোয়াকে কেন্দ্ৰ করে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী যথাক্রমে বীরেন সিং এবং জোরামথাঙ্গার মধ্যে মিজোরামে বসবাসরত মেইতেইদের নিরাপত্তা সম্পর্কে বেশ কয়েকবার ফোনে বার্তালাপ হয়েছে। ইত্যবসরে মিজোরাম পুলিশ প্ৰশাসনও রাজ্যের আইজল শহরে মেইতেইদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নিয়েছে।

ইতিমধ্যে মিজোরামের গৃহবিভাগের সঙ্গে কয়েকবার বৈঠকে বসেন অল মিজোরাম মণিপুরি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সব বৈঠকেই মিজোরামে তাঁদের সম্পূর্ণ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন গৃহবিভাগের কমিশনার পু এইচ লালেংমাওইয়া (আইএএস)। সৰ্বশেষ বৈঠকে হোম কমিশনার অল মিজোরাম মণিপুরি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে ‘পামরা’ কর্তৃক জারিকৃত বিবৃতিটির দুর্ভাগ্যজনক ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়ে এজন্য তাঁদের সহকর্মী মেইতেই সরকারি কর্মচারী এবং ছাত্রদের মিজোরাম ছেড়ে না যাওয়ার জন্য রাজি করিয়েছেন।

এদিকে ‘পামরা’-র জারিকৃত ফতোয়ার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে গৃহবিভাগের কমিশনার পু এইচ লালেংমাওইয়া তাঁর সরকারি চেম্বারে ‘পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিস অ্যাসোসিয়েশন’-এর এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর গতরাতেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেইতেইদের মিজোরাম ছেড়ে যাওয়ার নির্দেশ সংবলিত বক্তব্যের কিছু অংশ ব্যাখ্যা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ‘পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিস অ্যাসোসিয়েশন’-এর প্রতিনিধিরা স্পষ্ট করেছেন, তাঁদের জারিকৃত বিবৃতিটি ছিল একটি উপদেশ বা পরামৰ্শমূলক। এতে মিজোরামে বসবাসকারী মেইতেইদের মণিপুরে চলমান জাতিগত সংঘাতের বিষয়ে জনসাধারণের অনুভূতির পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছিল। এই বিজ্ঞপ্তিতে মেইতেইদের মিজোরাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে তাঁরা বলেছেন, মিজোরামে মণিপুরিদের নিরাপত্তা দিতে রাজ্য (মিজোরাম) সরকারের গৃহীত পদক্ষেপ এবং ব্যবস্থায় তাঁরা সন্তুষ্ট। প্রতিনিধিরা দুঃখ প্রকাশ করে বলেছেন, তাঁদের বিবৃতির ভুল ব্যাখ্যা করা হয়েছে। রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে ‘পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিস অ্যাসোসিয়েশন’-এর প্রতিনিধিরা বলেছেন, তাদের জারিকৃত বিবৃতিকে আর অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top