News Flash

Image

ইসলামপুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার অভিযুক্ত

ইসলামপুর, ২৩ জুলাই (হি.স.): উত্তর দিনাজপুরের নিজের দোকানে ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি । শনিবার ইসলামপুর শহরের বাজারে ধারালো চাকুর আঘাতে প্রাণ হারিয়েছেন অসীম সাহা (৩০) নামের ওই ব্যবসায়ী। নিহত অসীম বিজেপির ইসলামপুর শহর মণ্ডলীর সম্পাদক । এই ঘটনায় রবিবার একজনকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ ।

ইসলামপুরের পুলিশ সুপার জসপ্রীত সিং বলেছেন, ‘এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই খুনের ঘটনা ঘটল তা জানতে আমরা তদন্ত শুরু করেছি।’

এদিকে, এই যুবককে খুনের প্রতিবাদে রবিবার ইসলামপুরে ১২ ঘন্টার বনধ পালন করছে বিজেপি যুব মোর্চা। এই বনধকে ঘিরে সকাল থেকেই ইসলামপুর শহরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা, শহরের নানা প্রান্তে টহল দিয়েছে নিরাপত্তা বাহিনী। রবিবার সকাল থেকেই ইসলামপুর শহরে দোকানপাট বন্ধ। রবিবারের সকালে বাজারও বসেনি। বিজেপির দাবি, অসীম যুব মোর্চার শহর মণ্ডলের সম্পাদক। বছর সাতাশের যুবক কাজ করতেন মামা রতন সাহার কাপড়ের দোকানে।

অভিযোগ, বেতন বাকি রাখার অপবাদ দিয়ে ব্যবসায়ীকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন দোকানের পুরনো কর্মচারী। সম্প্রতি তাঁর বন্ধুও বকেয়া আদায়ের নামে তোলা দাবি করে। গতকাল সকালে ব্যবসায়ীর দোকানে হামলা চালায় সাহিল। বাধা দেওয়ায় ব্যবসায়ীর ভাগ্নে অসীম ও তাঁর বন্ধুকে এলোপাথাড়ি কোপায় ওই যুবক। রাতে গুরুতর জখম ব্যবসায়ীর ভাগ্নের মৃত্যু হয় শিলিগুড়ির নার্সিংহোমে। অভিযুক্তরা এখনও অধরা।

Releated Posts

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026

বৈশ্বিক ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে এখন অনেক বেশি প্রস্তুত ভারত, কমেছে বহিঃখাতের ঝুঁকি: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতের বহিঃখাত আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল হয়েছে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক…

ByByNews Desk Jun 13, 2026

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি

কলকাতা, ১৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহু কোটি টাকার নগদ-চাকরি (ক্যাশ-ফর-মিউনিসিপ্যালিটি জবস) দুর্নীতি মামলার তদন্তে শনিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Jun 13, 2026

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top