News Flash

Image

বিকালে দিল্লি যাচ্ছেন অভিষেক

কলকাতা, ২৩ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে রবিবার বিকালে দিল্লি যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিকাল ৫টার বিমানে দিল্লি যেতে পারেন তিনি।সোমবার ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত দলগুলির প্রতিনিধিরা ধরনা দেবেন সংসদের গান্ধীমূর্তির পাদদেশে। মণিপুরের পরিস্থিতি নিয়েই ধরনা হওয়ার কথা। সেই ধরনায় যোগ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি লোকসভার অধিবেশনেও অংশ নেবেন তিনি।

মোদীকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে জোট গড়েছে দেশের প্রথম সারির বিরোধী দলগুলি। পটনা এবং বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের ধরনা কর্মসূচিতে তৃণমূলের তরফে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অভিষেক।
এদিকে, বৃহস্পতিবারই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতির জন্য তৃণমূলের অধিকাংশ সাংসদই যোগ দিতে পারেননি অধিবেশনে। তাই সোমবার থেকেই তৃণমূল সাংসদদের দেখা যেতে পারে সংসদে। মণিপুর ইস্যুতে সোমবার ফের উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষই। এ বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের মুখেও শোনা গিয়েছে সেই দাবি।

Releated Posts

১৪ মে থেকে দেশজুড়ে অমুল দুধের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি

গান্ধীনগর, ১৩ মে : দেশের বৃহত্তম দুগ্ধ সমবায় সংস্থা গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশন(জিসিএমএমএফ) বুধবার ঘোষণা করেছে যে,…

ByByTaniya Chakraborty May 13, 2026

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনরায় খোলার নির্দেশ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের

কলকাতা, ১৩ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top