News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদ্রাসায় শিক্ষকের নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে প্রাণ রক্ষা ছাত্রের
Image

মাদ্রাসায় শিক্ষকের নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে প্রাণ রক্ষা ছাত্রের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ আবারও এক শিক্ষক কর্তৃক ছাত্র নিগৃহীত হবার ঘটনা প্রকাশ্যে এলো৷ মাদ্রাসায় অমানসিক মারধরের অভিযোগ এনে সেখান থেকে পালিয়ে এলো মাদ্রাসার এক ছাত্র৷ ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের কারখানা পাড়া এলাকায়৷ কৈলাসহরের দেওরাছড়া এলাকার বারো বছরের শরীফ আলী দীর্ঘ দিন ধরে কৈলাসহরের বাবুর বাজার কারখানা পাড়ার হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে৷ কিন্তু সেখানখার মাদ্রাসার শিক্ষক ইমদাদুর রহমান প্রায় প্রতিদিনই শারিরীক ভাবে নিগৃহীত করতো ১২ বৎসর বয়সী শরীফকে৷ হ্যাঁ,ঠিক এমনই অভিযোগ করে শরীফ আলী নিজেই৷ রোববার সকালে মাদ্রাসার শিক্ষকের অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে  সেখান থেকে পালিয়ে আসে শহরের দিকে৷ শহরে এসে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে সে চলে যায় এবং কান্নাকাটি করতে থাকে৷ যুবককে কান্না করতে দেখে কলেজের এন.এস.এস ইউনিটের ছাত্র-ছাত্রীদের সন্দেহ হয়৷ তারপর যুবকটিকে জিজ্ঞেস করলে তার নামও ঠিকানা যুবকটি একেকবার একেক ঠিকানা বলছিল৷ যুবকটির কথা বার্তায় ভয়ের আঁচ করতে পেরে এন.এস.এস ইউনিটের ছাত্রছাত্রীরা কৈলাসহর সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ও চাইল্ড লাইনকে বিষয়টি জানায়৷
চাইল্ড লাইনের কর্মীরা কলেজ স্টেডিয়ামে আসলে সে জানায় তার বাড়ি দেওরাছড়া এলাকায়৷ তার নাম শরীফ আলী৷ সে জানায় যে, বাবুর বাজার কারখানা পাড়া হাফিজিয়া মাদ্রাসায় সে পড়াশুনা করছে৷ সেখানে তাকে প্রায় প্রত্যেকদিন মারধোর করা হতো৷ তাকে মারধর করত মাদ্রাসার শিক্ষক ইমদাদুর রহমান বলে সে জানায়৷ বিষয়টি তার বাবা মাকে জানালে তারা তাকে জোর করে মাদ্রাসাতে যাওয়ার জন্য বলে৷ তাই বাধ্য হয়ে সে পালিয়ে এসেছে৷ ঘটনাস্থলে তার পিতা কাজল আলী আসলে চাইল্ড লাইনের কর্মকর্তারা জানায় তারা শরীফ আলীকে চাইল্ড লাইনের অফিসে নিয়ে যাবে এবং সেখানে তাকে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে৷পরবর্তী শিক্ষকের বিরুদ্ধে মামলাও হতে পারে বলে জানান চাইল্ড লাইনের কর্মীরা৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top