News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমন্তপুর আইসিপি এবং সোনামুড়া ল্যান্ডপোর্ট স্টেশন পরিদর্শনে গিয়েছেন
Image

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমন্তপুর আইসিপি এবং সোনামুড়া ল্যান্ডপোর্ট স্টেশন পরিদর্শনে গিয়েছেন

আগরতলা, ২২ জুলাই (হি.স.) : ত্রিপুরায় দুইদিনের সফরে এসে আজ শ্রীমন্তপুর ভারত -বাংলাদেশ ইন্টিগ্রেটেড চেক পোস্ট(আইসিপি) এবং সোনামুড়ায় ল্যান্ডপোর্ট স্টেশন পরিদর্শনে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি আইসিপি-তে বিভিন্ন সুবিধা এবং ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত গোমতী নদীতে নির্মিত জেটি পরিদর্শন করেন।

এদিন ইন্টিগ্রেটেড চেক পোস্ট পরিদর্শনের সময় মন্ত্রী সীতারামন আইসিপি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। গত কয়েক বছরে এই শুল্ক বন্দর দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী চলাচল এবং দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য ভালভাবে চলছে। শ্রীমন্তপুর আইসিপিতে যাত্রীদের চলাচল ও বাণিজ্যের সুবিধার্থে ভারতের কাস্টমস এবং ল্যান্ড পোর্ট অথরিটি একসাথে কাজ করছে।

আজ এই সফরকালে সীতারমন উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত কার্যকরী স্থল শুল্ক কেন্দ্রগুলোকে সমন্বিত করে কানেক্টিং বর্ডারস শিরোনামে একটি পুস্তিকাও প্রকাশ করেছেন। শ্রীমন্তপুরে তিনি এসে পৌঁছালে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বিএসএফের ১৩৩ বি এস এফ এর পক্ষ থেকে  গার্ড অফ অনার দেওয়া হয়েছে।

পাশাপাশি এদিন অর্থমন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টও পরিদর্শন করেন। যেখানে বিজিপি তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন। প্রসঙ্গত, ২০১৬ সালে ৬ জানুয়ারী নির্মলা সীতারমন যখন বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে শ্রীমন্তপুর ল্যান্ডপোর্ট স্টেশনের উদ্বোধন করেছিলেন।

এদিন উত্তর-পূর্বাঞ্চলের কেন্দ্রীয় জিএসটি এবং কেন্দ্রীয় আবগারির প্রধান কমিশনার যোগেন্দ্র গর্গ বলেন, এই আইসিপিতে অর্থমন্ত্রীর সফরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন যে কীভাবে স্টেশনে সুবিধাগুলি উন্নত করা যায়। পাশাপাশি যাত্রী ও বাণিজ্য প্রবাহের ক্ষেত্রের  কার্যকারিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিন যোগেন্দ্র গর্গ আরো বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী আইসিপিতে যাত্রী চলাচল এবং পণ্য রপ্তানি-আমদানি বৃদ্ধির প্রবণতা প্রত্যক্ষ করছেন। এই আইসিপিতে ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশ থেকে ২৬৪০৫ জন যাত্রী এসেছিলেন যেখানে বহির্গামী যাত্রীর সংখ্যা ২৫,৫৮২ রেকর্ড করা হয়েছিল। ২০২২-২৩ সালে ১৭.৮৫ কোটি টাকার শুল্ক আদায় থেকে স্পষ্ট আইসিপি দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে ও ক্রমবর্ধমান প্রবণতা রেকর্ড করেছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top