গুয়াহাটি, ২২ জুলাই (হি.স.) : গুয়াহাটি মহানগরের মালিগাঁওয়ে শাটল গেটে আজ শনিবার সকালে অজ্ঞাতপরিচয় জনৈক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।
জানা গেছে, রেলওয়ে ট্র্যাকের পাশে মহিলাটির মৃতদেহ পড়ে ছিল। আজ সকালে ওই পথে যাতায়াতকারী পথচারীরা মৃতদেহটি দেখে খবর দেন রেল পুলিশকে। খবর পেয়ে রেল পুলিশের দল গিয়ে প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, মহিলাটি সম্ভবত চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু বরণ করেছেন। তবে তিনি খুনের শিকার কিনা তা একেবারে নস্যাৎ করেনি পুলিশ। পুলিশের তদন্তকারী অফিসার জানান, বিষয়টি ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর স্পষ্ট হবে। তিনি জানান, নিহত মহিলার পরিচয় বের করা এখন তাঁদের প্রথম কাজ।

