News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে যমুনার জলস্তরে ফের বৃদ্ধি; পৌঁছল বিপদসীমার ওপরে, বাড়ি না ফেরার কষ্টে শরণার্থীরা
Image

দিল্লিতে যমুনার জলস্তরে ফের বৃদ্ধি; পৌঁছল বিপদসীমার ওপরে, বাড়ি না ফেরার কষ্টে শরণার্থীরা

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে যমুনা নদীর জলস্তর ফের বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে তৃতীয়বার যমুনার জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। শুক্রবার রাতে যমুনার জলস্তর বিপদসীমার গন্ডি অতিক্রম করে। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ যমুনার জলস্তর ছিল ২০৫.৩৪ মিটার, রাত এগারোটা নাগাদ তা বেড়ে ২০৫.৪৫ মিটারে পৌঁছে যায়।

যমুনার জলস্তর বৃদ্ধির ফলে ও বন্যা পরিস্থিতির কারণে বহু মানুষ এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। যমুনার জলস্তর বৃদ্ধি পাওয়ায় শুক্রবার সবাই আশায় বুক বেঁধেছিলেন, এবার হয়তো বাড়ি ফিরতে পারবেন। কিন্তু, যমুনার জলস্তর বৃদ্ধি সেই আশায় জল ঢেলে দিয়েছে। এখন বাড়ি ফেরার কষ্টে শরণার্থীরা। সিগনেচার ব্রিজের কাছে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। আবার কেউ কেউ ময়ুর বিহার ফেজ ১-এর একটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শনিবার সকালে কয়েকজন বলেছেন, “আমরা সিগনেচার ব্রিজের কাছে একটি ক্যাম্পে থাকছি। আমরা দিল্লি সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের থাকার জায়গা দিতে। প্রতিবার এলাকায় বন্যা হলে আমাদের অন্যত্র চলে যেতে হয়।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top