News Flash

Image

মহারাজগঞ্জ বাজারে আক্রান্ত ব্যবসায়ী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ মহারাজগঞ্জ বাজারে আক্রান্ত এক ব্যবসায়ী৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ আক্রান্ত ব্যবসায়ী অসীম শীল জানান নেশা গ্রস্থ অবস্থায় এক যুবক তার দোকানের সামনে এসে প্রাকৃতিক কাজ করে৷ এতেই বাধা দেন ব্যবসায়ী অসীম শীল৷ কিছুক্ষণ পরে ওই যুবক আবার এক দোকান কর্মচারীকে নিয়ে অসীম শীলের দোকানের সামনে প্রাকৃতিক কাজ করতে আসে,দ্বিতীয়বার বাধা দেন ব্যবসায়ী অসীম শীল৷ তারপরে উত্তেজিত হয়ে পড়ে ওই যুবক এবং পাশে থাকা একটি কাঁচের বোতল নিয়ে ব্যবসায়ী অসীমের মাথায় আঘাত করে৷ এতেই রক্তাক্ত হন ব্যবসায়িক অসীম শীল পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় অসীম শীলকে উদ্ধার করে আগরতলা আই জি এম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী অসীম শীল৷ ব্যবসায়ী অসীম শীল অভিযোগ করেন প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকেই মহারাজগঞ্জ বাজারে নেশা আসর জমিয়ে তুলে অধিকাংশ যুবক৷ পাশেই রয়েছে মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি৷৷কিন্তু পুলিশ কোনভাবেই এই নেশার আসর বন্ধ করতে পারছে না৷ এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top