News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে জনজাতিদের উন্নয়নে ৩৯.৮১ শতাংশ অর্থ বরাদ্দ রেখেছে ত্রিপুরা সরকার : রতন লাল নাথ

২০২৩-২৪ অর্থবছরে বাজেটে জনজাতিদের উন্নয়নে ৩৯.৮১ শতাংশ অর্থ বরাদ্দ রেখেছে ত্রিপুরা সরকার : রতন লাল নাথ

আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে জনজাতিদের উন্নয়নের জন্য ৩৯.৮১ শতাংশ অর্থ বরাদ্দ রেখেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দল জনজাতিদের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে বাজেটে অধিক অর্থ বরাদ্দ রেখেছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জোর গলায় একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। তাঁর কটাক্ষ, বাজেটে জনজাতিদের জন্য কেবলমাত্র ২ শতাংশ অর্থ বরাদ্দ রাখার বিষয়টি তুলে ধরে কতিপয় রাজনৈতিক দল নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এদিন শ্রী নাথ বলেন, ২০২৩-২৪ অর্থ বছরের মূল বাজেট থেকে কর্মচারীদের বেতন ও মজুরি, ঋণ ও সুদ পরিশোধ, পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুবিধা প্রদানের অর্থ বাদে ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য বাকি ১৪ হাজার ৮৬ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংবিধানের নিয়মানুযায়ী জনজাতিদের স্বার্থে বাজেটে ৩১ শতাংশ অর্থ বরাদ্দ রাখার অধিক টাকা ত্রিপুরার সরকার বরাদ্দ রেখেছে। তাঁর দাবি, ত্রিপুরার ইতিহাসে প্রথম কোনো সরকার সর্বকালীন রের্কড স্থাপন করেছে।

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ১৮-১৯ অর্থ বছরের বাজেটে জনজাতিদের জন্য ৩৮.৪০ শতাংশ টাকা বরাদ্দ রাখেছিল। তেমনি ১৯-২০ অর্থবছরে জনজাতিদের জন্য সরকার খরচ করেছে বাজেটের ৩৯.৫২ শতাংশ অর্থ। প্রত্যেক বছর জনজাতিদের জন্য বাজেটে টাকা ৩১ শতাংশেরও বেশি রেখেছে ত্রিপুরা সরকার।

তাঁর কটাক্ষ, জনজাতিদের সার্বিক উন্নতির জন্য ত্রিপুরার সরকার যে বাজেট পেশ করেছে কতিপয় রাজনৈতিক দল ভুল তথ্য সেই জনজাতিদের কাছে তুলে ধরছে। বিধানসভায় রাজ্যের স্বার্থে গঠনমূলক আলোচনা না করে, ত্রিপুরার উন্নয়নকে ব্যহত করছে বিরোধী দল।

তাঁর দাবি, রাজনৈতিক দল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজ্যের সহজ সরল জনজাতিদের বিভ্রান্ত করছে। এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতীতে কোনো রাজনৈতিক দল বর্তমান সরকারের মতো জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেনি। 

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top