News Flash

Image

কলকাতায় বিজেপি-র মিছিলের সমালোচনা মমতার

কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : ‘‘যাদের কোনও কাজ নেই, কর্ম নেই, শুধু হিংসা, কুৎসা করা কাজ তারা আর কী করবে?” বুধবার এই ভাষাতেই কলকাতায় বিজেপি-র মিছিলের সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকার থাকবে না বলে সম্প্রতি নতুন করে বিতর্ক তৈরি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি একটি সভায় গত শনিবার বলেছিলেন, ‘‘আমি গ্যারান্টি দিচ্ছি, পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে।’’ শান্তনুর কথার প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে রবিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘সরকার পাঁচ মাস, ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা হঠাৎ মনে করলেন, আমরা সমর্থন করব না! আমরা অন্য কাউকে সমর্থন করব! তখন?’’ এ ছাড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়ই এই ধরনের দাবি করেন। শুভেন্দু রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগ করার মতো পরিস্থিতি রয়েছে বলেও একাধিক বার মন্তব্য করেছেন। গত সোমবার তিনি এ নিয়ে রাজ্যপালের পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেন। বুধবার সেই সবেরই জবাব দিলেন মমতা।

সরকার পড়ে যাওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে। খেয়েদেয়ে কাজ নেই। তোমাদের সরকার ইতিমধ্যেই উল্টে গিয়েছে। কাল থেকে তো ভয়ে কাঁপছ।” বুধবার কলকাতায় মিছিল করে বিজেপি। তা নিয়েও মন্তব্য করেছেন মমতা।

পঞ্চায়েত নির্বাচনোত্তর পর্বে রাজনৈতিক সংঘর্ষে আহত তৃণমূল কর্মীদের দেখতে বুধবার এসএসকেএম হাসপাতালে এসেছিলেন মমতা। সেখানে আহতদের হাতে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার পরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top