News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে নির্মান হচ্ছে দশ শয্যা বিশিষ্ট কাঞ্চনবাড়ি হাসপাতালের নতুন ভবন
Image

ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে নির্মান হচ্ছে দশ শয্যা বিশিষ্ট কাঞ্চনবাড়ি হাসপাতালের নতুন ভবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে নির্মান হচ্ছে দশ শয্যা বিশিষ্ট কাঞ্চনবাড়ি হাসপাতালের নতুন ভবন৷ বুধবার পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে ভবনের নির্মান কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস৷ পরিদর্শনকালে কাজের বরাতপ্রাপ্ত স্থানীয় ঠিকেদারের গাফিলতিতে কাজে অনেকটাই ত্রুটি নজরে আসে মন্ত্রী সহ দপ্তরের আধিকারিকদের৷ দ্রুত এসব ত্রুটি কাটিয়ে ভবনের নির্মান কাজ সম্পন্ন করার বার্তা দেন মন্ত্রী৷ এদিন মন্ত্রীর সাথে ছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জেবি ডার্লং সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা৷ এদিন হাসপাতাল পরিদর্শন শেষে কাঞ্চনবাড়ি সুকল এবং বিদ্যুৎ নিগমের কাঞ্চনবাড়ি সাব ডিভিশন অফিসও পরিদর্শন করেন মন্ত্রী৷ বিদ্যুৎ নিগমের অফিস পরিদর্শনকালে অফিসের কর্মীদের গড় হাজির দেখতে পেয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী নিজে৷ হাজিরা খাতায় কর্মীদের নামদামও  স্পষ্টভাবে লেখা নেই বলে জানান মন্ত্রী৷ বিদ্যুৎ নিগমের অফিস পরিদর্শনকালে মন্ত্রী দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য দ্রুত মন্ত্রীকে জানাতে নির্দেশ দেন৷ কাঞ্চন বাড়ি এলাকায় বিদ্যুৎ বেগমের কাজকর্মে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top