News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী, এনকাউন্টারে ৪ জঙ্গি নিকেশ
Image

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী, এনকাউন্টারে ৪ জঙ্গি নিকেশ

শ্রীনগর, ১৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৪ সন্ত্রাসবাদী। সোমবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টারে ৪ সন্ত্রাসবাদীকে গুলি করে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু ও কাশ্মীর পুলিশ। নিহত জঙ্গিরা সম্ভবত পাকিস্তানের বাসিন্দা, জঙ্গিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সিন্ধারা এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৪ সন্ত্রাসবাদী। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ সুরক্ষা বাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রথম সংঘর্ষ শুরু হয়, রাতে নজরদারির জন্য অন্যান্য সরঞ্জামের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়। এরপর মঙ্গলবার ভোরে সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর-সহ অন্যান্য বাহিনী এই অভিযানে অংশ নিয়েছিল। অভিযানে নিহত সন্ত্রাসীরা সম্ভবত বিদেশী সন্ত্রাসী এবং তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top