News Flash

  • Home
  • প্রধান খবর
  • নগাঁওয়ে ঘুসের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত সরকারি কৰ্মচারী
Image

নগাঁওয়ে ঘুসের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত সরকারি কৰ্মচারী

নগাঁও (অসম), ১৭ জুলাই (হি.স.) : অসমে আরও একজন সরকারি কৰ্মচারীকে ঘুসের টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরেছেন দুৰ্নীতি দমনের আধিকারিকরা। এবার ধরা পড়েছেন নগাঁও জেলার লাওখোয়া এডুকেশন ব্লকের ব্লক এলিমেন্টারি দফতরের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বিপুল মেচ।

এক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সোমবার দুপুরের দিকে দুৰ্নীতি নিবারক শাখার আধিকারিকরা নগাঁওয়ে জয়শ্ৰী সিনেমা হল-এর সামনে অভিযান চালিয়ে বিপুল মেচকে ৫,০০০ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরেন।

অভিযোগ, জনৈক কর্মচারীর বদলির আবেদন সংক্রান্ত কাজ করে দেওযার নামে বিপুল মেচ প্ৰথমে ১৫,০০০ হাজার টাকা দাবি করেছিলেন। পরে দর কষাকষি করে টাকার হার ১০ হাজারে কমান তিনি। ওই দশ হাজার টাকার প্রথম কিস্তি হিসেবে আজ ৫,০০০ টাকা নিতে যাচ্ছিলেন তিনি। তখনই দুৰ্নীতি নিবারকের আধিকারিকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

দুৰ্নীতিগ্ৰস্ত কৰ্মচারীর মেচের বিরুদ্ধে অভিযানকারী দল এক মামলা রুজু করে পরবৰ্তী তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top