ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।। রবিবার দুপুরে ভেটারেন্স ফুটবলার্স এসোসিয়েশন এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দিনের বেশ কিছু কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি মহিলা ফুটবলার মৌসুমী উড়াং কে সংবর্ধনা জানানো হয়েছে। উল্লেখ্য, মৌসুমী ওড়াং কৈলাশহর মহকুমার মনু ভ্যালি চা বাগান এলাকার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন প্রতিভাময়ী ফুটবল খেলোয়াড়। বিগত মহিলা লীগ ফুটবলে কোচ সুজিত ঘোষের তত্ত্বাবধানে মৌসুমী মহিলা লীগে সবার নজর কাড়ে । সে অনূর্ধ্ব ১৯ ত্রিপুরা দলের হয়ে খেলায় অংশগ্রহণ করে। মৌসুমী এই বছর উড়িষ্যায় অনুষ্ঠিত জনজাতি খেলায়ও ত্রিপুরা দলের হয়ে অংশগ্রহণ করে এবং বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে। বর্তমানে মৌসুমী ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাবের হয়ে মহিলা লিগ ফুটবল খেলছে।

ভেটারেনস ফুটবলার্স অ্যসোর বৈঠকে মৌসুমী ওড়াং সংবর্ধিত
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















