News Flash

  • Home
  • বিদেশ
  • চিন সফরে গেলেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধান
Image

চিন সফরে গেলেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধান

ঢাকা, ১৬ জুলাই (হি.স): বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান চিন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার চিন পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স-এর আমন্ত্রণে চারজন সফরসঙ্গীসহ সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু এবং পিএলএএএফ-এর কমান্ডার জেনারেল চ্যাং ডিংকিউ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় তারা দুই দেশের বিমান বাহিনীর মধ্যে প্রযুক্তি বিনিময়সহ প্রশিক্ষণ এবং আধুনিকায়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
আইএসপিআর আরও জানায়, শেখ আব্দুল হান্নান চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন, হংডু এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ, এয়ারফোর্স কমান্ড কলেজ এবং এভিয়েশন ইউনিভার্সিটি অব পিএলএএএফ পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চিনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে।

Releated Posts

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top