News Flash

  • Home
  • দিনের খবর
  • ডক নদীতে তলিয়ে যাওয়া দুই বালকের দেহ উদ্ধার
Image

ডক নদীতে তলিয়ে যাওয়া দুই বালকের দেহ উদ্ধার

কিশনগঞ্জ, ১৫ জুলাই (হি. স.) : বিহারের কিশনগঞ্জের পাহারকাট্টার ডক নদীতে শুক্রবার সন্ধ্যায় মহিষ নিয়ে পারাপারের সময় তলিয়ে গিয়েছিল দুই বালক। শনিবার সকালে সেই দুই বালকের দেহ উদ্ধার হল নদী থেকেই। মৃত দুই বালকের নাম মহম্মদ রেজাউল ও আবদুল সামাদ। দুজনেরই বয়স মাত্র ৮ বছর। এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই নদীতে তল্লাশি চালিয়ে দেহ দুটি উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রতুয়া হাইস্কুলের পাশে ডক নদীতে মহিষ নিয়ে পারাপারের সময় প্রবল জলস্রোতে তলিয়ে যায় মহম্মদ রেজাউল ও আবদুল সামাদ। দুই বালককে নদীতে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা উদ্ধারকার্যে নেমেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় কিশনগঞ্জ সদরের এসডিআরএফকে। এরপর শনিবার সকালে এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই বালকের খোঁজে নদীতে তল্লাশিতে নামে স্থানীয় বাসিন্দারা। তারাই দীর্ঘ তল্লাশির পর উদ্ধার করে দুই বালকের দেহ। দেহ উদ্ধারের বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে উদ্ধারকার্যে আসে বিপর্যয় মোকাবিলা দল।

পাহারকাট্টা থানার আই সি সুনীল কুমার জানান, দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহদুটিকে তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এই ঘটনায় পাহারকাট্টা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top