News Flash

  • Home
  • দেশ
  • জোট বৈঠকে থাকলেও, সোনিয়া গান্ধীর নৈশ্যভোজে যোগদানের সম্ভাবনা কম মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

জোট বৈঠকে থাকলেও, সোনিয়া গান্ধীর নৈশ্যভোজে যোগদানের সম্ভাবনা কম মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : লোকসভা ভোটের আগে পটনার পর এবার বেঙ্গালুরুতে একত্রিত হচ্ছে বিরোধী জোট সোমবারের এই বৈঠকে যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকে যোগ দিলেও সোনিয়া গান্ধীর দেওয়া নৈশ্যভোজে নাও যেতে পারেন মমতা। এমনটাই ইঙ্গিত তৃণমূল সূত্রে। ওই সূত্রে দাবি করা হয়েছে, অস্ত্রোপচারের পর খুব বেশি ধকল নিতে চাইছেন না তৃণমূল নেত্রী। বেশি সময়টা নিজেকে বিশ্রামে রাখছেন। তাই চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন। ইতিমধ্যে সনিয়ার নৈশ্যভোজে যোগ দিতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

দু বছর আগে এমনই এক জুলাই মাসে সোনিয়া গান্ধীর সঙ্গে শেষ বার বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী। তবে এবার তৃণমূল সূত্রে দাবি, সোমবার বিকেলে বেঙ্গালুরু যাবে মমতা। তবে নৈশভোজে যোগ দিতে পারবেন না। কলকাতা থেকে বেঙ্গালুরু যাত্রার পর চিকিৎসকদের নির্দেশ মেনে তিনি হোটেলে সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। নির্ধারিত ফিজ়িয়োথেরাপি করানোর কথাও রয়েছে। ১৮ জুলাই বৈঠকের পরে তাড়াতাড়ি কলকাতা ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। নেত্রী নিজে না থাকলেও তৃণমূলের প্রতিনিধি নৈশভোজে উপস্থিত থাকবেন।

এদিকে বেঙ্গালুরুর বৈঠক নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেঙ্গালুরু বৈঠকে তাঁরা যাচ্ছেন। সেখানে যে সিদ্ধান্ত হবে, সেই মতো তাঁরা লোকসভা ভোটে চলবেন। কংগ্রেস সূত্রের খবর, দেশ জুড়ে এক সঙ্গে মোদী সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হবে। তার জন্য একটি কমিটি তৈরি হতে পারে। রাজ্যস্তরে আসন সমঝোতা নিয়েও আলোচনা হবে।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top