News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় আন্ত জেলাভিত্তিক টাগ অফ ওয়ার টুর্নামেন্ট
Image

আমবাসায় আন্ত জেলাভিত্তিক টাগ অফ ওয়ার টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।।শনিবার বিকেলে আমবাসা জহরনগরস্থিত পুলিশ লাইন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় আন্তজেলা  টাগ অফ ওয়ার টুর্নামেন্ট। এদিন দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।সেমিফাইনালে  অংশ গ্রহণ করে কচুছড়া নাইটস বনাম এস পি সুপার এবং ডেয়ারিং ডি এ আর  বনাম চিয়ারফুল  ছৈলেংটা ।এই চারটি দল থেকে ফাইনাল খেলা মুখোমুখি হয় এস পি সুপার বনাম ডিয়ারিং ডি এ আর । চূড়ান্ত খেলায় জয়লাভ করে এস পি সুপার। দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ঘিরে দর্শকদের উৎসাহ ছিল ব্যাপক। আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আইজিপি  সৌমিত্র ধর ,ধলাই জেলা পুলিশ সুপার অবিনাশ রাই , মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ। এদিন মুখ্য অতিথি সৌমিত্র ধর চারাবৃক্ষে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই প্রতিযোগিতার পাশাপাশি এদিন  শ্রী ধরের হাতে ধরে উদ্বোধন হয় গ্রীন কপস ধলাই পুলিশ। এদিন উপস্থিত সকল অতিথিগণ প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে পুলিশ লাইন গ্রাউন্ড এর চারপাশে বৃক্ষরোপণ করেন। বক্তব্য রাখতে গিয়ে পুলিশ আধিকারিক শ্রী ধর বলেন খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ঠিক থাকে। আর যারা পুলিশের কাজে নিযুক্ত তাদের শরীর এবং মন সুস্থ থাকা প্রয়োজন । বিভিন্ন রোগ ব্যাধি থেকে নিজেকে সুস্থ রাখার জন্য  প্রয়োজন খেলাধুলা করা। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিগণ চ্যাম্পিয়ন রানার্স এবং তৃতীয় স্থান দখলকারী তিনটি দল যথাক্রমে এস পি সুপার, ডিয়ারিং ডি এ আর এবং চিয়ারফুল ছৈলেংটার হাতে পুরস্কার তুলে দেন। সুদৃশ্য ট্রফি সহ পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন টীম এসপি সুপার দলের অধিনায়কের হাতে। রানার্সআপ দল ডিয়ারিং ডি এ আর দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি সহ তিন হাজার টাকার চেক।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top