News Flash

  • Home
  • দিনের খবর
  • লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় সোদপুর থেকে গ্রেফতার আরও ১, অধরা মাস্টার মাইন্ড
Image

লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় সোদপুর থেকে গ্রেফতার আরও ১, অধরা মাস্টার মাইন্ড

দমদম, ১৫ জুলাই (হি. স.) : দমদম লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার অন্যতম চক্রী আকাশ মল্লিক। দমদম লেকটাউনে দমকল কর্মী স্নেহাশিস রায়কে তাঁর বাড়ির সামনেই গুলি করে খুনের অভিযোগ ওঠে। সেই খুনের ঘটনায় আগেই টিটাগড় ও রহড়া থেকে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে খুনের নেপথ্যে থাকা দুই যুবক আকাশ মল্লিক ও তমাল পালের বাড়ি সোদপুর মিলনগড় এলাকায়। সকালে মিলনগড়ের বাড়ি থেকে আকাশ মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। আকাশ মল্লিকের কাছেই তমাল পালের বাড়ি। তমাল পাল গাড়ি চালাতো। ঘটনার দিন রাত্রিবেলা তমাল পাল ও আকাশ মল্লিক বাইকে করে এলাকাছাড়া হয়।

পুলিশ জানতে পেরেছে, খুনের মাস্টারমাইন্ড তমাল পাল। তমাল এখনও পর্যন্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছেন দমকলকর্মী। ধৃতরা জেরায় জানিয়েছে, কী কারণে তাদের খুনের সুপারি দেওয়া হয়েছিল, কারা দিয়েছিল। কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ এখনই বিষয়টি প্রকাশ্যে আনছে না।

দমকল কর্মী খুনের ঘটনায় উঠে আসছে ত্রিকোণ প্রেমের তত্ত্বই। বৃহস্পতিবার মেয়েকে নিয়ে বাড়ি ঢোকার সময়ে গুলিবিদ্ধ হয়ে খুন হন স্নেহাশিস। তবে পুলিশ তদন্তে জানতে পেরেছে, স্নেহাশিস আততায়ীদের নজরে ছিলেন দীর্ঘদিন ধরেই। অভিযোগ, গত বছর ঠিক জুন মাসেই তাঁর ওপর হামলা চলে। তাও আবার তাঁর অফিসের সামনেই।

অভিযোগ ছিল, অফিস থেকে এক ব্যক্তি তাঁকে ডেকে এনেছিলেন বাইরে। কিছু বুঝে ওঠারে আগেই বন্দুক পকেট থেকে বার করে তাক করেন। কোনওভাবে পালিয়ে বেঁচেছিলেন স্নেহাশিস। থানায় অভিযোগও দায়ের হয়। কিন্তু সেবার কেউ গ্রেফতার হননি।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top