News Flash

  • Home
  • বাণিজ্য
  • উর্ধ্বমুখী শেয়ার বাজার, ৬৬ হাজার ছাড়াল সেনসেক্স
Image

উর্ধ্বমুখী শেয়ার বাজার, ৬৬ হাজার ছাড়াল সেনসেক্স

মুম্বই, ১৪ জুলাই (হি. স.) : চাঙ্গা শেয়ার বাজার। শুক্রবার একদিনে ৫০২ সূচক বেড়ে ৬৬,০৬০.৯০ পয়েন্ট নিয়ে বন্ধ হল সেনসেক্স। আর ১৫০.৭৫ সূচক বেড়ে ১৯,৫৬৪.৫০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে নিফটি। একদিনেই দুই লক্ষ কোটি টাকারও বেশি লাভ ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবারই প্রথমবারের মতো সামান্য সময়ের জন্য ৬৬ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল সেনসেক্স। যদিও তা বেশিক্ষণ থিতু হয়নি। ৬৫ হাজার ৫৫৮ দশমিক ৮৯ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে ২১৭ পয়েন্ট বেশি নিয়ে শুরু হয়েছিল লেনদেন। মাঝে কিছুটা নিম্নমুখি হলেও বেলা গড়াতেই ফের ঊর্ধ্বমুখী সূচক। চওড়া হতে থাকে বিনিয়োগকারীদের মুখের হাসি। ৬৬ হাজারের ঘরের কাছাকাছি দীর্ঘ সময় ধরে ঘোরাঘুরি করতে থাকে সেনসেক্স সূচক। শেষ পর্যন্ত বেলা তিনটের পরে শেয়ারবাজার বন্ধের খানিক আগেই ৬৬ হাজারর গণ্ডি পেরিয়ে যায়। এদিন শেয়ারবাজারের সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৬১০.৮২ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৬৬,১৫৯.৭৯ পয়েন্ট। আগের দিনের চেয়ে ৫০২.১০ পয়েন্ট বেড়ে ৬৬ হাজার ৬০ দশমিক ৯০ সূচকে বন্ধ হয় সেনসেক্স।

এদিন বাজারে তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারগুলি লাভের মুখ দেখেছে। টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারমূল্য বেড়েছে ৫ শতাংশের বেশি। ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এলটিআই মাইন্ডট্রি এবং এইচসিএল টেকনোলজিসের শেয়ারও লাভের মুখ দেখেছে। তবে এইচডিএফসি ব্যাঙ্ক ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লোকসানের মুখে পড়েছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top