News Flash

  • Home
  • দেশ
  • দুর্নীতির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা, মুখবন্ধ খামে রিপোর্ট দিল ইডি
Image

দুর্নীতির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা, মুখবন্ধ খামে রিপোর্ট দিল ইডি

কলকাতা, ১৪ জুলাই (হি.স.) : প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারির শিকড় খুঁজতে গিয়ে এবার ৩৫০ কোটি টাকার দুর্নীতির খোঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । শুক্রবার কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষক ও পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ইডি জানায়, মোট দুর্নীতির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকার। স্থাবর, অস্থাবর মিলিয়ে প্রায় ১২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ২৯ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি জানায়, ১৩ জুলাই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীল ও তাঁদের পরিবারের সদস্যদের ১৫ কোটি টাকার অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত এবং ৪৩টি স্থাবর সম্পত্তি প্রসিড অব ক্রাইম হিসাবে অ্যাটাচ করা হয়েছে। সূত্রের দাবি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির টাকা বাংলা সিনেমা থেকে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তিতেও বিনিয়োগ করা হয়েছে বলেই ইডির রিপোর্টে উল্লেখ রয়েছে। এখনও পর্যন্ত ১২৬ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি এবং নগদ অ্যাটাচ করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই রিপোর্ট জমা পড়ে। বিচারপতি অর্ডার দেওয়ার সময় ওই রিপোর্টকে উদ্ধৃত করে টাকার কথা বলেন।

বিচারপতি সিনহা এদিন জানতে চান, ‘এত টাকা যদি এই দুর্নীতি থেকে উঠে থাকে, তাহলে আপনারা এখনও এই দুর্নীতির কিংপিন কে, তাকে কেন খুঁজে পাচ্ছেন না?’ মামলাকারী রমেশ মালিকের আইনজীবী আদালতকে জানান, ৪২ হাজার ৯৪৯ জন এখনও চাকরি করছেন যাঁরা নিয়ম মেনে চাকরি পাননি। সেই প্রসঙ্গে আদালত সিবিআইকে নির্দেশ দেয়, ওই শিক্ষকদের মধ্যে কারা কারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তা অবিলম্বে খুঁজে বের করে তালিকা তৈরি করে আদালতে জমা দিক।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top