News Flash

  • Home
  • দেশ
  • সামসীতে পিকআপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, জখম ২
Image

সামসীতে পিকআপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, জখম ২

সামসী, ১৪ জুলাই (হি. স.) : মালদার সামসী বাইপাস এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষে জখম হলেন টোটোর চালক ও এক যাত্রী। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি যাত্রীবোঝাই টোটো সামসীর দিকে আসছিল। সেইসময় গাজোলের দিক থেকে আসা একটি সরকারি বাসও টোটোটিকে ওভারটেক করে সামসীর দিকে আসছিল। অন্যদিকে, সামসীর দিক থেকে দ্রুত গতিতে পিকআপ ভ্যান গাজোলের দিকে যাচ্ছিল। বাইপাস এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টোটোকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে টোটোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনায় টোটোর চালক হামেদ আলি (৫৫) ও একজন টোটো যাত্রী টুম্পা কর্মকার(২৭) জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পিকআপ ভ্যান ও টোটোটিকে আটক করা হয়েছে। এদিন দুর্ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সামসী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jun 23, 2026

বিকশিত ভারত ২০৪৭ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আইএএস প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সিভিল সার্ভেন্টদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 23, 2026

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top