News Flash

  • Home
  • প্রধান খবর
  • মানুষে মানুষে সংযোগ ভারত-ফ্রান্স অংশীদারিত্বের সবচেয়ে শক্তিশালী ভীত : প্রধানমন্ত্রী
Image

মানুষে মানুষে সংযোগ ভারত-ফ্রান্স অংশীদারিত্বের সবচেয়ে শক্তিশালী ভীত : প্রধানমন্ত্রী

প্যারিস, ১৪ জুলাই (হি.স.): মানুষে মানুষে সংযোগ ভারত-ফ্রান্স অংশীদারিত্বের সবচেয়ে শক্তিশালী ভীত। প্যারিসে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “ভারত ও ফ্রান্স একবিংশ শতাব্দীর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব আরও বেড়েছে।” ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে প্যারিসের লা সেইন মিউজিক্যালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। শুরুতেই মোদী বলেছেন, “আমি যখনই বিদেশে ‘ভারত মাতা কি জয়’ শুনতে পাই, তখন মনে হয় আমি বাড়িতে এসেছি।…আমি বেশ কয়েকবার ফ্রান্স সফর করেছি, কিন্তু এবার আমার সফর বিশেষ। ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষ্যে আমি সে দেশের জনগণকে অভিনন্দন জানাই। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ফ্রান্সের জনগণকে ধন্যবাদ জানাই।” মোদীর কথায়, “জলবায়ু পরিবর্তন অথবা সাপ্লাই চেইন হোক, কাউন্টার টেরোরিজম অথবা কাউন্টার র‍্যাডিক্যালিজম হোক, বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিশ্ব এখন নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের ভূমিকাও দ্রুত পরিবর্তন হচ্ছে। ভারত বর্তমানে জি-২০-র সভাপতিত্ব করছে এবং সমগ্র জি-২০ গ্রুপ ভারতের সম্ভাবনা দেখছে।” প্রধানমন্ত্রীর কথায়, “মানুষে মানুষে সংযোগ ভারত-ফ্রান্স অংশীদারিত্বের সবচেয়ে শক্তিশালী ভীত। ভারত ও ফ্রান্স একবিংশ শতাব্দীর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব আরও বেড়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত সংকল্প নিয়েছে যে, কোনও সুযোগ হাতছাড়া হতে দেবে না এবং একটি মুহূর্তও নষ্ট হতে দেবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রতিটি সেকেন্ড হবে দেশের মানুষের জন্য।” প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “আগামী ২৫ বছরের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যে কাজ করছে ভারত…আন্তর্জাতিক সংস্থাগুলি বলছে ভারত একটি উজ্জ্বল স্থানে রয়েছে…ভারতে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। বিদেশে বসতি স্থাপন করা সমস্ত ভারতীয়দের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার …সেটা ইউক্রেন হোক অথবা সুদান, আফগানিস্তান হোক অথবা ইরাক, আমরা সর্বদা আমাদের দেশবাসীকে রক্ষা করতে এগিয়ে এসেছি। বিদেশে বসতি স্থাপন করা ভারতীয়রা ভারতের নাগরিকদের মতোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।”

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top