News Flash

Image

লেকটাউনে দমকল কর্মী খুনে গ্রেফতার ২

দমদম, ১৪ জুলাই (হি.স.) : লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। । ধৃতদের নাম আফরজ আনসারি ও আয়ুষ শর্মা। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই নৃশংস হত্যাকাণ্ড। যদি গোটা বিষয়টি এখনও স্পষ্ট নয়। চলছে তদন্ত।

বৃহস্পতিবার বিকেলে লেকটাউন গ্রিন পার্ক সারদা পল্লির বাসিন্দা দমকল কর্মী স্নেহাশিস রায় মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফিরছিলেন। সময় ঠিক বাড়ির সামনেই স্নেহাশিস রায়কে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। এরপরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নামে লেকটাউন থানার পুলিশ। তদন্ত শুরু করার ২৪ ঘণ্টা পেরনোর আগেই দুই অভিযুক্ত আফরজ আনসারি ও আয়ুষ শর্মাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া আরও দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার কারণেই গুলি করে খুন করা হয়েছে ওই দমকল কর্মীকে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

প্রসঙ্গত, এর আগেও এই দমকল কর্মীর উপরে হামলা হয়েছিল বলে খবর। দমদমে ফায়ার ব্রিগেড অফিসের সামনে তাঁকে লক্ষ্য করে আগে গুলি করা হয়েছল। সেবার তিনি অল্পের জন্য রক্ষা পান। কিন্তু বৃহস্পতিবার আর লক্ষ্যভেদ হল না। বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে লুটিয়ে পড়লেন তিনি।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top