News Flash

  • Home
  • দেশ
  • হেফাজতে কুন্তলের উপর কোনও অত্যাচার হয়নি, আদালতে দাবি সিবিআইয়ের
Image

হেফাজতে কুন্তলের উপর কোনও অত্যাচার হয়নি, আদালতে দাবি সিবিআইয়ের

কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : তাদের হেফাজতে কুন্তল ঘোষের উপর অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে শুক্রবার হাইকোর্টকে জানাল সিবিআই। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআইয় জানায়, তাদের হেফাজতে থাকাকালীন কুন্তলের উপর কোনও শারীরিক বা মানসিক অত্যাচার হয়নি।

এদিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতের তোপের মুখে পড়তে হয়। বিচারপতি তাদের আইনজীবীদের বলেন, আপনারা যখন এই দুর্নীতির একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো। আপনাদের এই তদন্ত কী অনন্তকাল ধরে চলছে।বিচারপতি আরও বলেন, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক পুর নিয়োগ দুর্নীতি মামলায় পুরসভার নাম আর পুর আইন চেয়ে পাঠাচ্ছে। এটা কোনও ধরনের তদন্ত। দেখে শুনে মনে হচ্ছে, আপনাদের তদন্তকারীরা তদন্ত নিয়ে মাথাই ঘামাচ্ছে না।

সিবিআই জানায়, সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআইয়ের তদন্তে কোনও হস্তক্ষেপ করেনি। ফলে তদন্ত চালিয়ে যাওয়ায় কোনও বাধা নেই। আদালতে সিবিআইয়ের দাবি, তাদের হেফাজতে থাকাকালীন কুন্তলের উপর কোনও শারীরিক বা মানসিক অত্যাচার হয়নি। আদালতের নির্দেশ ছিল, ওই সময়কার সংশোধনাগারে সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে। সিবিআই জানায়, আদালত থেকে মাত্র ৬-৭ দিনের ফুটেজ পাওয়া গিয়েছে। যদিও আইনে বলা আছে, অন্তত ১৮০ দিনের ফুটেজ সংরক্ষিত রাখতে হবে। আদালতের কাছে আরও ফুটেজ চেয়েও পাওয়া যায়নি। যে ফুটেজ পাওয়া গিয়েছে সেখানে তৃতীয় এক ব্যক্তির অস্তিত্ব মিলেছে। অথচ, আইনত অন্তত ১৮৬ দিনের ফুটেজ সংরক্ষিত রাখতে হয়। তবে সেই ব্যক্তির পরিচয় জানানো হয়নি।

এদিকে, এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি নিয়োগ দুর্নীতির নিয়েও রিপোর্ট জমা দেয়। শিক্ষক ও পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) জানায়, মোট দুর্নীতির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকার। স্থাবর, অস্থাবর মিলিয়ে প্রায় ১২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ২৯ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।

Releated Posts

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jun 23, 2026

বিকশিত ভারত ২০৪৭ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আইএএস প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সিভিল সার্ভেন্টদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 23, 2026

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top