News Flash

  • Home
  • দিনের খবর
  • খড়িবাড়িতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৩টি বাড়ি
Image

খড়িবাড়িতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৩টি বাড়ি

খড়িবাড়ি, ১৪ জুলাই (হি. স.): শিলিগুড়ির টুকুরিয়া বনাঞ্চল সংলগ্ন খড়িবাড়ির টেপু জোত এলাকায় দুটি হাতি হামলা চালায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি বাড়ি। হাতি সাবাড় করে মজুত ধান। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন টুকরিয়া বনাঞ্চল থেকে দুটি হাতি বেরিয়ে এলাকায় তাণ্ডব চালায়। তিনটি বাড়ি তছনছ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রমা রেশমি এক্কা এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ। কিশোরীমোহন সিংহ জানান, সরকারিভাবে সাহায্য করা হবে। বন দফতরকে বলে মোবাইল পেট্রোলিং ভ্যানের ব্যবস্থা করা হবে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top