News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগরে দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত
Image

কমলাসাগরে দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার কমলা সাগর মায়ের মন্দির সংলগ্ণ কুমিল্লা ভিউ গেস্ট হাউস এবং কমলা সাগর লেইকে দুযর্োগ মোকাবেলার এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়৷ এই মহড়ায় অংশগ্রহণ করেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহাকুমা পুলিশ অধিকারীক পান্নালাল সেন, বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তর, টি এস আর, এনডিআরএফ, বিশালগড় পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, মধুপুর থানার পুলিশ, সিভিল ডিফেন্স সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রা৷ দুযর্োগ মোকাবেলার জন্য এই মহড়ায় দেখানো হয়েছে দুযর্োগপূর্ণ অবস্থায় উদ্ধারকারীরা কিভাবে উদ্ধার কার্য চালায় এবং কিভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো হয়৷তার পাশাপাশি দুযর্োগপূর্ণ অবস্থায় জলে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করা হয়৷ দুযর্োগপূর্ণ অবস্থায় মানুষের কি কি করণীয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা কিভাবে উদ্ধার কাজ চালায় সেই বিষয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়৷

Releated Posts

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026

মুদির দোকানে চুরি, স্কুটি-সহ গ্যাস সিলিন্ডার ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর…

ByByTaniya Chakraborty Aug 25, 2026
Scroll to Top